রিয়েল ক্যাপিটা গ্রুপ

আবাসনসুবিধা, সবার জন্য

টুকরো টুকরো সঞ্চিত অর্থ। উদ্দেশ্য নিজেদের একটা স্বপ্নের আবাস। সেই স্বপ্নের আবাস নিয়ে পরিকল্পনার শেষ নেই। কোথায় কিনব? কোন আবাসনব্যবস্থা বেশি ভালো হবে? সাধের সঙ্গে সাধ্যের মিল হবে তো? আবার নিজের কষ্টের টাকায় ভালো আবাসনের পরিবর্তে প্রতারণার শিকার হওয়ার ভয়ও থাকে—এমন নানা চিন্তা উঁকি দেয় মাথায়। আপনার ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, তাহলে চিন্তা-দুশ্চিন্তা বাদ দিয়ে চলে আসতে পারেন রিয়েল ক্যাপিটা গ্রুপে।

বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে রিয়েল ক্যাপিটা গ্রুপ একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও পরিচিত নাম। দীর্ঘদিনের প্রতিষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। নিরাপদ আবাসনের জন্য ইতিমধ্যে নির্ভরশীল হয়ে ওঠা এই প্রতিষ্ঠান গ্রাহককে সঠিক সময়ে নির্দিষ্ট আবাসন হস্তান্তর করার জন্য নিরলসভাবে কাজ করছে।

অনেকেই আর্থিক চিন্তা করে ফ্ল্যাট কিনতে অগ্রসর হতে পারেন না। তাঁদের জন্য রিয়েল ক্যাপিটা গ্রুপের আছে স্বল্পমূল্যের ফ্ল্যাট। আর যারা বেশি বাজেটে কিনতে চাচ্ছেন তাঁদের জন্যও ব্যবস্থা আছে মনোরম পরিবেশে সুন্দর আধুনিক ফ্ল্যাটের। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত, উচ্চবিত্তসহ সব শ্রেণির মানুষের আর্থিক সংগতি অনুযায়ী আবাসন প্রকল্প বাস্তবায়ন করে চলছে রিয়েল ক্যাপিটা গ্রুপ। ধারাবাহিকভাবে শেয়ার মালিকালার মাধ্যমে স্বল্প খরচে আবাসন সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি আরসি প্রিয়জন গৃহায়ন ও আরসি বন্ধুজন প্রকল্প দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, সাভার ও মানিকগঞ্জে ইতিমধ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

বর্তমানে রিয়েল ক্যাপিটা গ্রুপের সাতটি কনসার্ন বিদ্যমান। আরসি প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের অধীনে আছে আরসি মায়া কানন (কেরানীগঞ্জ) এবং আরসি রিভারি ভিলেজ (পূর্বাচল) প্রকল্প, যা ল্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছে। এর পাশাপাশি আরসি হোল্ডিং লিমিটেডের অধীনে রয়েছে আরসি দায়রা নুর (আজিমপুর), আরসি ডালিম টাওয়ার (খুলনা) এবং আরসি শান্তি কুঠির (খুলনা), যা অ্যাপার্টমেন্ট হিসেবে কাজ করছে।

আবাসন সমস্যা নিরসনের পাশাপাশি রিয়েল ক্যাপিটা গ্রুপ কাজ করে যাচ্ছে বেকারত্ব সমস্যা সমাধানের লক্ষ্যে। যেহেতু আবাসন প্রকল্পের সঙ্গে জড়িত থাকে অনেক ধরনের পণ্য, তাই এখানে যোগ্য এবং দক্ষ কর্মী প্রয়োজন হয়। আবাসন সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে কর্মীবান্ধব কর্মক্ষেত্র গড়ে তুলছে এই গ্রুপ। সার্বক্ষণিক প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মীরা নিজেদের গড়ে তুলছেন দক্ষরূপে। এখানকার কর্মীদের জন্য রয়েছে উচ্চ মাসিক বেতনব্যবস্থা, প্রণোদনা, প্রভিডেন্ড ফান্ড, চিকিৎসা ভাতা, বৈবাহিক ভাতা, গ্র্যাচুইটি, ব্যক্তিগত গাড়ি ঋণ, ব্যক্তিগত ফ্ল্যাটের ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক লভ্যাংশ শেয়ারিংসহ মৃত্যু ভাতাজনিত পেনশন স্কিমের মতো আন্তর্জাতিক শ্রমের সব সুযোগ-সুবিধা। কর্মীরা এসব সুযোগ–সুবিধা এবং প্রতিষ্ঠানের অনুকূল পরিবেশের জন্য কাজ করে যান আন্তরিকভাবে, যা একটি প্রতিষ্ঠানের সফলভাবে এগিয়ে চলার জন্য ইতিবাচক ভূমিকা পালন করে।