রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৪০,০০০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: রেসিডেনশিয়াল মেডিকেল অফিসার (আরএমও)।
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাসসহ বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী প্রার্থী ও ঢাকায় বসবাসরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়স: ৩৫
    কর্মস্থল: ঢাকা (শহীদ মিয়াজ উদ্দীন রেড ক্রিসেন্ট ম্যাটারনিটি হাসপাতাল, বাংলাবাজার)
    বেতন: ৪০,০০০-৪৫,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকে লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২১।