ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে ‘সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)’–এর তিনটি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণ করে তিনজন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।