জনতা ও অগ্রণী ব্যাংকে অফিসার নিয়োগ পরীক্ষা, নির্বাচিত ২৩৩ প্রার্থী, দেখুন তালিকা

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বাংলাদেশ ব্যাংক) সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসিতে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
পদের নাম: অফিসার–রুরাল ক্রেডিট (১০ম গ্রেড)

মোট নির্বাচিত প্রার্থী: ২৩৩ জন। জনতা ব্যাংক পিএলসি: ১০০ জন ও অগ্রণী ব্যাংক পিএলসি: ১৩৩ জন
লিখিত ও মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ও প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী তাঁদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নিয়োগসংক্রান্ত পরবর্তী সব আনুষ্ঠানিকতা ও কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকগুলো কর্তৃক সম্পন্ন করা হবে।

*নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখুন এখানে