ফেনী পৌরসভায় ১৩ ক্যাটাগরির পদে চাকরির সুযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ছাড়পত্র ও বিধি মোতাবেক ফেনী পৌরসভা কার্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদন চলছে।
পদের বিবরণ ও যোগ্যতা—

১. পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর (পৌরসভার কর্মচারীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে।

২. পদের নাম: ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষ

পদসংখ্যা: ১

গ্রেড: ১৪

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ বা জীববিজ্ঞানসহ)। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. পদের নাম: আদায়কারী (বাজার)

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৫. পদের নাম: বিল ক্লার্ক (পানি শাখা)

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৬. পদের নাম: রোড রোলার চালক

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা।

৭. পদের নাম: ট্রাক ড্রাইভার

পদসংখ্যা: ২

গ্রেড: ১৫

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

৮. পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রি

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কোর্সে বি–সেকশন লাইসেন্সধারী হতে হবে।

৯. পদের নাম: সুপারভাইজার (সুইপার)

পদসংখ্যা: ২

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১০. পদের নাম: পাম্পচালক বা বাল্ব অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার।

১১. পদের নাম: টিকাদানকারী

পদসংখ্যা: ২

গ্রেড: ১৭

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। টিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১২. পদের নাম: ডুপ্লিকেটিং বা ফটোকপি মেশিন অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৮

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাস। মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩

গ্রেড: ২০

বয়স: ১৮–৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

আবেদনের শর্তাবলি ও নিয়মাবলি

১. আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে নিজ হাতে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মের তারিখ, ২২/০৩/২০২৬ তারিখে বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে।

২. আবেদন পাঠানোর ঠিকানা: প্রশাসক, ফেনী পৌরসভা কার্যালয়, ফেনী। (ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে)।

৩. আবেদন ফি (ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার):

—ক্রমিক ১ থেকে ১০ নম্বর পদের জন্য: ৩০০/- (তিন শ) টাকা।

—ক্রমিক ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য: ২০০/- (দুই শ) টাকা।

—পেমেন্ট প্রশাসক, ফেনী পৌরসভার অনুকূলে করতে হবে।

৪. প্রয়োজনীয় কাগজপত্র—

*সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি।

*সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

*জাতীয়তা সনদ ও চারিত্রিক সনদ।

ফেরত খাম—

নিজের ঠিকানা লিখিত ছয় টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম আবেদনের সঙ্গে দিতে হবে।

৫. অন্যান্য:

বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি বিধি মোতাবেক কোটা সংরক্ষণ করা হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ছাড়পত্র ও বিধি মোতাবেক ফেনী পৌরসভা কার্যালয়ে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬

*বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন