কর্মসংস্থান ব্যাংকে নিয়োগের জন্য ১৪৭ জন নির্বাচিত

প্রতীকী ছবি: প্রথম আলো

কর্মসংস্থান ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য ১৪৭ জন নির্বাচিত হয়েছেন।

কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ২৯ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে এমসিকিউ, লিখিত, অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৪৭ জন নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় নিয়ম অনুযায়ী ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।