তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাচ্ছেন না ৬৫ শিক্ষক

ছবি: প্রথম আলো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাচ্ছেন না ১৩তম শিক্ষক নিবন্ধনের ৬৫ শিক্ষক। শূন্য পদ না থাকায় তাঁরা নিয়োগ পাচ্ছেন না। এসব শিক্ষকের বিষয়গুলোর শূন্য পদের চাহিদা পাওয়ার পর পরবর্তী সময়ে তাঁদের নিয়োগ দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলার প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে ২ হাজার ২০৭টি পদের মধ্যে ৬৫ রিটকারীর পদের বিপরীতে কোনো শূন্য পদ না থাকায় তাঁদের তৃতীয় নিয়োগচক্রে অন্তর্ভুক্ত করা যায়নি। পরবর্তী সময়ে উল্লেখিত শূন্য পদসমূহের চাহিদা পাওয়া গেলে তাঁদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।