পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) লিখিত নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তি অনুসারে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী কর্মকর্তা (প্রশাসন) ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদের লিখিত পরীক্ষা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকার একাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে আবেদনকারীদের http://pgcl.teletalk.com.bd/ ঠিকানা থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রের নাম ও রোল নম্বর দেখে বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নিতে হবে।
পরীক্ষার আসন দেখতে এখানে ক্লিক করুন