
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ১০ম গ্রেডের মোটরযান পরিদর্শক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই পরীক্ষায় মোট ৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১০ম গ্রেডের মোটরযান পরিদর্শক পদের লিখিত পরীক্ষা গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ৬৫ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
গত ৬ ফেব্রুয়ারি সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী মূল আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞাপনের নির্দেশাবলির ৯-এ উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ (প্রযোজ্য ক্ষেত্রে) ১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালক [ইউনিট-১৩], বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর ডাকযোগে কিংবা হাতে হাতে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি; বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি; বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি [প্রযোজ্য ক্ষেত্রে]; আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রামাণ্য সনদের সত্যায়িত কপি; অভিজ্ঞতার সনদের কপি; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক/ ডকুমেন্টস [প্রযোজ্য ক্ষেত্রে]; বাছাই/ লিখিত/ ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি; প্রতিবন্ধী প্রার্থীর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/ পরিচয়পত্র [প্রযোজ্য ক্ষেত্রে]; ৩ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি; নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি; প্রার্থী কর্তৃক আবেদনপত্র উল্লিখিত স্থায়ী ঠিকানা পরবর্তী সময়ে পরিবর্তিত হলে কিংবা নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সাবেক ও বর্তমান সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র/ কাউন্সিলর/ পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে।
মোটরযান পরিদর্শক পদের লিখিত পরীক্ষার ফল এখানে দেখা যাবে।