শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি। সিদ্ধান্তগ্রহণের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারও বৈঠক হতে পারে।
১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ এবং পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস ও নম্বরবণ্টন চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। এ বিষয়ে সিদ্ধান্ত না আসায় তাঁদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।