
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদের সমন্বিত মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ ছিল। অনিবার্য কারণে মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পদের নাম: অফিসার (সাধারণ) (১০ম গ্রেড)
পরীক্ষার নতুন তারিখ ও সময়: পূর্বনির্ধারিত ২৯/০৯/২০২৬ (মঙ্গলবার) তারিখের পরীক্ষাটি এখন ২ অক্টোবর ২০২৬ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে।
১. ২৯/০৯/২০২৬ তারিখের সকাল ৮টার মৌখিক পরীক্ষা ২ অক্টোবর বেলা ২টায় শুরু হবে।
২. ২৯/০৯/২০২৬ তারিখের সকাল ১০টার মৌখিক পরীক্ষা ২ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে।