বাংলাদেশ জাতীয় জাদুঘর ও এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরগুলোর ১৬তম ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ৫৫ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩ জন
২. হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২ জন
৩. অভ্যর্থনাকারী: ০৩ জন
৪. ক্যাশিয়ার: ০১ জন
৫. বিক্রয় সহকারী: ০১ জন
৬. রেকর্ড কিপার: ০১ জন
৭. টেলিফোন অপারেটর: ০১ জন
৮. সাবস্টেশন মেকানিক: ০২ জন
৯. অফিস সহায়ক: ২৮ জন
১০. অফিস সহায়ক/ প্রহরী: ০৩ জন
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
প্রার্থীদের করণীয় ও নিয়োগপ্রক্রিয়া—
পুলিশ ভেরিফিকেশন ফরম বাংলাদেশ জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে। নিয়োগপত্র–সংক্রান্ত কোনো প্রয়োজনে জাদুঘরের প্রশাসন শাখায় যোগাযোগ করা যাবে।