খাদ্য অধিদপ্তরের ১০ম গ্রেডের পরীক্ষার সময়সূচি, আসন প্রকাশ করেছে পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে। ৬ হাজারের বেশি প্রার্থী রাজধানী ৫টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য

পরীক্ষার ধরন: ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা।

পরীক্ষার সময়: বেলা ৩টা হতে বিকেল ৪টা পর্যন্ত (১ ঘণ্টা)।

পরীক্ষার স্থান: রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল (কাফরুল, ঢাকা) ও মাল্টিপারপাস হল, পিএসসি।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

মোট ১০০ নম্বরের সমন্বিত প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (সিভিল) বিষয়ে ৪০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

বিশেষ নির্দেশাবলি

১. পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

২. কমিশন বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৩. পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৪. উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।