পদায়নের তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সুপারিশপ্তাপ্ত শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। পরে রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন
পদায়নের তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সুপারিশপ্তাপ্ত শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। পরে রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন

পদায়নের তারিখ ঘোষণা, প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার করে শাহবাগ ছাড়লেন

সরকার যোগদান (১ অক্টোবর) ও পদায়নের তারিখ (৪ অক্টোবর) ঘোষণা করায় রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

আজ রোববার (২ আগস্ট ২০২৬) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই তারা এ সিদ্ধান্ত নেন।

বেলা ২ টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্তাপ্ত শিক্ষকেরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তাঁরা রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন।

এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল।

চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য ডাক পান। পরে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।