পেট্রোবাংলা ভবন
পেট্রোবাংলা ভবন

পেট্রোবাংলার ৯ ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ও প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। ২০ ও ২৭ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোবাংলা এবং এর অধীন কোম্পানিতে কেন্দ্রীয়ভাবে সরাসরি ৯ ক্যাটাগরির [সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স/ব্রাদার] পদের বিপরীতে ২০ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশের পর গত কয়েক দিনে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টিতে বন্যা হয়েছে। এ অবস্থায় লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য পেট্রোবাংলার কাছে পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা আপাতত স্থগিত রাখার বিষয়ে আবেদন করেন। এরপর পেট্রোবাংলা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।