বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

মাদকদ্রব্য অধিদপ্তরে তিন ক্যাটাগরির পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেডের তিন ক্যাটাগরির পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাছাই পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ১৯৯ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসার পদে ১৬০, সহকারী রেজিস্ট্রার পদে ১০ এবং ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার পদে ২৯ জন উত্তীর্ণ হয়েছেন।

বাছাই (MCQ Type) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়-৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্য তথ্যাবলি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।