চাকরির পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পড়াশোনা করছেন এক প্রার্থী
চাকরির পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পড়াশোনা করছেন এক প্রার্থী

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের শূন্য পদে (সিনিয়র অফিসার, নবম গ্রেড) নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ৯০৩টি শূন্য পদ।

পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।

পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা)।

পরীক্ষার মান: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা।

পরীক্ষার স্থান—

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, কেন্দ্র তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।