মৎস্য অধিদপ্তরের ৯ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে ১১তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য অধিদপ্তরের নয়টি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ জানুয়ারি। এর মধ্যে পাঁচটি পদের পরীক্ষা ১৯ জানুয়ারি এবং চারটি পদের পরীক্ষা ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ১৯ জানুয়ারি যেসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো সিনিয়র ফটো আর্টিস্ট, গাড়িচালক, মেকানিক ও পুকুর প্রহরী। ২০ জানুয়ারি যেসব পদের পরীক্ষা হবে, সেগুলো হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেকহ্যান্ড (উচ্চস্কেল), ইলেকট্রিশিয়ান ও পন্ড অ্যাটেনডেন্ট।

রাজধানীর কাকরাইলের উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং তোপখানার বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।