৭টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের সুযোগ থাকবে না।
প্রবেশপত্র ব্যতিরেকে পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীদের ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।
৭টি ব্যাংক হলো সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।