বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন

সপ্তাহের চাকরির প্রশ্ন–৬৭

সাউথ পার্স–নর্থ ডোম ও কেশম দ্বীপ কোথায়

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন।

১. বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স/নর্থ ডোম’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ইরান ও কাতার
খ. সৌদি আরব ও কুয়েত
গ. রাশিয়া ও কাজাখস্তান
ঘ. সংযুক্ত আরব আমিরাত ও কাতার
উত্তর: ক. ইরান ও কাতার। (ক্ষেত্রটির উত্তরের অংশ ইরানের (সাউথ পার্স) এবং দক্ষিণের অংশ কাতারের (নর্থ ডোম) মালিকানাধীন।)

২. দ্য গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) The Gulf Cooperation Council–GCC) - এর বর্তমান সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: খ. ৬টি (সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমান)

৩. বিশ্বের বৃহত্তম এলএনজি (LNG) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র কোনটি?
ক. রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, কাতার
খ. ইয়ামাল এলএনজি, রাশিয়া
গ. সাবাইন পাস, যুক্তরাষ্ট্র
ঘ. গর্গন এলএনজি, অস্ট্রেলিয়া
উত্তর : ক. রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, কাতার

৪. প্রাকৃতিক গ্যাসকে তরল (LNG) করার প্রধান সুবিধা কোনটি?
ক. অধিকতর পরিবেশবান্ধব
খ. গ্যাসের দাহ্যতা বৃদ্ধি করা
গ. গ্যাসের রাসায়নিক গঠন পরিবর্তন করা
ঘ. আয়তন প্রায় ৬০০ গুণ কমিয়ে সহজে পরিবহন করা
উত্তর : ঘ. আয়তন প্রায় ৬০০ গুণ কমিয়ে সহজে পরিবহন করা

৫. পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. কিশ দ্বীপ
খ. আবু মুসা দ্বীপ
গ. কেশম দ্বীপ
ঘ. খারগ দ্বীপ
উত্তর: গ. কেশম দ্বীপ

৬. হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেলের সবচেয়ে বড় গন্তব্য কোন অঞ্চল?
ক. পশ্চিম ইউরোপ
খ. উত্তর আমেরিকা
গ. পূর্ব ও দক্ষিণ এশিয়া
ঘ. উত্তর আফ্রিকা
উত্তর: গ. পূর্ব ও দক্ষিণ এশিয়া

৭. বিশ্বের মোট জ্বালানি সরবরাহের কত শতাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল?
ক. প্রায় ১৫ শতাংশ
খ. প্রায় ২০ শতাংশ
গ. প্রায় ৩০ শতাংশ
ঘ. প্রায় ৪০ শতাংশ
উত্তর : খ. প্রায় ২০ শতাংশ

৮. বর্তমানে একক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী কোম্পানি কোনটি?
ক. কাতারএনার্জি (QatarEnergy)
খ. পেট্রোচায়না (PetroChina)
গ. শেল (Shell)
ঘ. সৌদি আরামকো (Saudi Aramco)
উত্তর : ক. কাতারএনার্জি (QatarEnergy)

৯. বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগারটির নাম কী?
ক. যমুনা অয়েল কোম্পানি লিমিটেড
খ. পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড
গ. মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
ঘ. ইস্টার্ন রিফাইনারি পিএলসি
উত্তর: ঘ. ইস্টার্ন রিফাইনারি পিএলসি

১০. বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি (Aircraft Carrier) কোনটি?
ক. ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড (USS Gerald R. Ford)
খ. ইউএসএস আব্রাহাম লিংকন (CVN-72)
গ. আইএনএস বিক্রান্ত (INS Vikrant)
ঘ. ইউএসএস নিমিটজ (USS Nimitz)
উত্তর: ক. ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড (USS Gerald R. Ford)

১১. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘খাল কাটা’ কর্মসূচি চালু করেন কত সালে?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৭ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৭৯ সালে
উত্তর: খ. ১৯৭৭ সালে

১২. ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করা হয়—
ক. ১৩ মার্চ, ২০২৬
খ. ১৫ মার্চ, ২০২৬
গ. ১৬ মার্চ, ২০২৬
ঘ. ১৭ মার্চ, ২০২৬
উত্তর: গ. ১৬ মার্চ, ২০২৬

১৩. ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কোন উপজেলায়?
ক. বিরামপুর, দিনাজপুর
খ. কাহারোল, দিনাজপুর
গ. কাউনিয়া, রংপুর
ঘ. আদমদিঘী, বগুড়া
উত্তর: খ. কাহারোল, দিনাজপুর (১৬ মার্চ, ২০২৬ তারিখে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।)

১৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
ক. ২,০০০ মেগাওয়াট
খ. ২,২০০ মেগাওয়াট
গ. ২,৪০০ মেগাওয়াট
ঘ. ৩,০০০ মেগাওয়াট
উত্তর: গ. ২,৪০০ মেগাওয়াট

১৫. জাতীয় সংসদের কোনো সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিলে তাকে কী বলা হয়?
ক. অনাস্থা ভোট
খ. কোরাম ভোট
গ. ফ্লোর ক্রসিং
ঘ. কাস্টিং ভোট
উত্তর: গ. ফ্লোর ক্রসিং