পরীক্ষার আগে প্রার্থীরা ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, ৩০ জানুয়ারি
পরীক্ষার আগে প্রার্থীরা ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে।  মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, ৩০ জানুয়ারি

সপ্তাহের চাকরির প্রশ্ন-৬৫

অপারেশন ট্রু প্রমিস–৪ ও অপারেশন এপিক ফিউরি কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

১. ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি (IRGC) কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭৫

খ. ১৯৭৯

গ. ১৯৮৫

ঘ. ১৯৯০

উত্তর: খ. ১৯৭৯

২. নিচের কোনটি ইরানের নিয়মিত বা প্রথাগত সশস্ত্র বাহিনী?

ক. আর্তেশ (Artesh)

খ. বাসিজ (Basij)

গ. কুদস ফোর্স (Quds Force)

ঘ. ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (IRGC)

উত্তর: ক. আর্তেশ (Artesh)

৩. ইরানের প্রধান সরকারি সংবাদ সংস্থার নাম কী?

ক. Mehr News

খ. Tasnim

গ. IRNA

ঘ. Fars News

উত্তর: গ. ইরনা–IRNA

৪. ইরানে চলমান মার্কিন অভিযান ‘Operation Epic Fury’ শুরু হয় কবে?

ক. ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

খ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

গ. ১ মার্চ, ২০২৬

ঘ. ২ মার্চ, ২০২৬

উত্তর: খ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

৫. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের সাম্প্রতিক পাল্টা আক্রমণ কী নামে পরিচিত?

ক. অপারেশন রাইজিং লায়ন

খ. অপারেশন আইরন সোর্ড

গ. অপারেশন ট্রু প্রমিস ৩

ঘ. অপারেশন ট্রু প্রমিস ৪

উত্তর : ঘ. অপারেশন ট্রু প্রমিস ৪

৬. ‘MILAN ২০২৬’ আন্তর্জাতিক নৌ মহড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

ক. ভারত

খ. শ্রীলঙ্কা

গ. ইন্দোনেশিয়া

ঘ. মালেশিয়া

উত্তর: ক. ভারত

৭. শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজ—

ক. MV Sabiyt

খ. IRIS Dena

গ. IRIS Kharg

ঘ. Adrian Darya-1

উত্তর : খ. IRIS Dena

৮. ইসরায়েলের সঙ্গে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ (Abraham Accords)-এ স্বাক্ষরকারী সর্বশেষ রাষ্ট্র—

ক. তুর্কমেনিস্তান

খ. সোমালিল্যান্ড

গ. বাহরাইন

ঘ. কাজাখস্তান

উত্তর : ঘ. কাজাখস্তান

৯. গ্রিনল্যান্ডে প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে দূতাবাস চালু করেছে—

ক. জার্মানি

খ. ফ্রান্স

গ. যুক্তরাজ্য

ঘ. ফিনল্যান্ড

উত্তর: খ. ফ্রান্স

১০. সম্প্রতি ন্যাটো (NATO) জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে?

ক. ফ্রান্স ও জার্মানি

খ. যুক্তরাজ্য ও ইতালি

গ. নরওয়ে ও গ্রিস

ঘ. ফ্রান্স ও কানাডা

উত্তর: ঘ. ফ্রান্স ও কানাডা (এর আগে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কনস্যুলেট ছিল।)

১১. IMF কর্তৃক Special Drawing Rights (SDR) সুবিধা প্রবর্তন করা হয় কত সালে?

ক. ১৯৬৯ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৭ সালে

ঘ. ১৯৮০ সালে

উত্তর: ক. ১৯৬৯ সালে

১২. বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া প্রথম দেশ কোনটি?

ক. যুক্তরাজ্য

খ. ফ্রান্স

গ. ইতালি

ঘ. বেলজিয়াম

উত্তর: খ. ফ্রান্স

১৩. সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, ২০২৬ সালের সামরিক শক্তি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান—

ক. ৩৩তম

খ. ৪৫তম

গ. ৩৭তম

ঘ. ৫৪তম

উত্তর: গ. ৩৭তম

১৪. অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোট কয়টি অধ্যাদেশ জারি করা হয়?

ক. ১২৯টি

খ. ১৩৩টি

গ. ১৩৯টি

ঘ. ১৪৫টি

উত্তর: খ. ১৩৩টি

১৫. বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?

ক. জেমস রেনেল

খ. রাধানাথ শিকদার

গ. সিরিল র‍্যাডক্লিফ

ঘ. শিবনারায়ণ দাস

উত্তর: ক. জেমস রেনেল