চাকরির পরীক্ষা
চাকরির পরীক্ষা

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) একটি পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৮ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের এই পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার স্থান: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা–১০০০।

পরীক্ষার তারিখ: ২, ৩ ও ৪ আগস্ট
সময়: বেলা ২টা ৩০ মিনিট

প্রার্থীদের প্রতি নির্দেশনা
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার মূল রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।