সপ্তাহের চাকরির প্রশ্ন–৭২

‘লিপুলেখ গিরিপথ’, ‘বিউফোর্ট দুর্গ’, ‘পিংলু খাল’ কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

১. ‘লিপুলেখ গিরিপথ’ কোন তিনটি দেশের সংযোগস্থলে (Tri-junction) অবস্থিত?
ক. ভারত, চীন ও ভুটান
খ. ভারত, পাকিস্তান ও চীন
গ. ভারত, মিয়ানমার ও চীন
ঘ. ভারত, চীন ও নেপাল
উত্তর : ঘ. ভারত, চীন ও নেপাল
২. ঐতিহাসিক ‘বিউফোর্ট দুর্গ’ কোনো দেশে অবস্থিত?
ক. ইসরায়েল
খ. লেবানন
গ. জর্ডান
ঘ. সিরিয়া
উত্তর : খ. লেবানন
৩. একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ মেগা-প্রকল্প ‘পিংলু খাল’ (Pinglu Canal) নির্মাণ করছে —
ক. চীন
খ. কম্বোডিয়া
গ. থাইল্যান্ড
ঘ. ভিয়েতনাম
উত্তর : ক. চীন
৪. সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক (OPEC) এবং বৃহত্তর ওপেক+ (OPEC+) জোট ত্যাগ করেছে কোন দেশ?
ক. কাতার
খ. কুয়েত
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ইরান
উত্তর : গ. সংযুক্ত আরব আমিরাত (বর্তমানে ওপেকের (OPEC) সদস্য ১১টি দেশ।)

৫. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনায় কয়টি প্রধান মহাকাশ গবেষণা সংস্থা অংশীদার হিসেবে রয়েছে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৩টি
ঘ. ৫টি
উত্তর : ঘ. ৫টি (আইএসএস প্রকল্পে ৫টি প্রধান মহাকাশ সংস্থা (NASA, Roscosmos, JAXA, ESA, এবং CSA) যুক্ত রয়েছে।)
৬. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) কোন ধরনের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে?
ক. নিম্ন পৃথিবী কক্ষপথ (LEO)
খ. ভূস্থির কক্ষপথ (GEO)
গ. মধ্য পৃথিবী কক্ষপথ (MEO)
ঘ. উচ্চ পৃথিবী কক্ষপথ (HEO)
উত্তর : ক. নিম্ন পৃথিবী কক্ষপথ (LEO) (ISS পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত নিম্ন পৃথিবী কক্ষপথে অবস্থান করে এবং প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, ফলে ২৪ ঘণ্টায় এটি প্রায় ১৬ বার পৃথিবীকে ঘুরে আসে।)
৭. ‘এল নিনো’ (El Niño) শব্দটি কোন ভাষা থেকে এসেছে এবং এর অর্থ কী?
ক. পর্তুগিজ; অর্থ: দুষ্ট ছেলে
খ. ল্যাটিন; অর্থ: মহাসাগরীয় পরিবর্তন
গ. ফরাসি; অর্থ: উষ্ণ বাতাস
ঘ. স্প্যানিশ; অর্থ: শিশু যীশু /ছোট ছেলে
উত্তর : ঘ. স্প্যানিশ; অর্থ: শিশু যীশু /ছোট ছেলে

৮. ‘এল নিনো’ (El Niño) মূলত কোন মহাসাগরের পানির তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির সাথে সম্পর্কিত?
ক. আটলান্টিক মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
উত্তর : খ. প্রশান্ত মহাসাগর
৯. ‘এল নিনো’র (El Niño) বিপরীত জলবায়ুগত অবস্থাকে কী বলা হয়?
ক. লা নিনা (La Niña)
খ. এনসো (ENSO)
গ. আল দোরাদো (El Dorado)
ঘ. টর্নেডো (Tornado)
উত্তর : ক. লা নিনা (La Niña)
১০. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ (Deep Exploration Well) খননের কাজ শুরু হয়েছে কোন জেলায়?
ক. সিলেট
খ. ব্রাহ্মণবাড়িয়া
গ. ভোলা
ঘ. মৌলভীবাজার
উত্তর: খ. ব্রাহ্মণবাড়িয়া
১১. নতুন ৫টি উপজেলা অনুমোদনের পর বর্তমানে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কত?
ক. ৫০৫টি
খ. ৪৯৮টি
গ. ৪৯৫টি
ঘ. ৫০০টি
উত্তর : ঘ. ৫০০টি (৫০০তম উপজেলা: চন্দ্রগঞ্জ; লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে বিভক্ত।)
১২. প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার/NICAR) সভাপতি কে?
ক. স্বরাষ্ট্রমন্ত্রী
খ. স্থানীয় সরকারমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী
উত্তর : ঘ. প্রধানমন্ত্রী

১৩. ইউরোপের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম জয়লাভ করে কোন দেশের বিপক্ষে?
ক. সাইপ্রাস
খ. সান মারিনো
গ. মাল্টা
ঘ. অ্যান্ডোরা
উত্তর : খ. সান মারিনো
১৪. কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নকশা ব্যবহার করে বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরি করেছে —
ক. জাপান
খ. জার্মানি
গ. চীন
ঘ. যুক্তরাজ্য
উত্তর : ঘ. যুক্তরাজ্য  (তৈরিকৃত (pEVAC-PS) নামের ভ্যাকসিনটি একটি সার্বজনীন করোনাভাইরাস ভ্যাকসিন।)
১৫. বৈশ্বিক ঐকমত্যের ভিত্তিতে PCOS (Polycystic Ovary Syndrome)-এর পরিবর্তিত নতুন নাম —
ক. Primary Metabolic Ovary Disorder (PMOD)
খ. Polycystic Metabolic Ovarian Syndrome (PMOS)
গ. Polyendocrine Metabolic Ovarian Syndrome (PMOS)
ঘ. Post-ovarian Metabolic Syndrome (POMS)
উত্তর : গ. Polyendocrine Metabolic Ovarian Syndrome (PMOS)