৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া ২৪৪ কর্মকর্তাকে আট বিভাগে ন্যস্ত

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে দেশের আট বিভাগে ন৵স্ত করা হয়েছে। তাঁদের আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) পূর্বাহ্ণে ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কাছে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সহকারী কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের  ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে ৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৪৯০ প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়।