চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত শনিবার গঠিত হয়েছে। নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে কয়েক শ প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে ৬১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুল করিমকে সভাপতি ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীণ আখতার, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক, সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আবুল কদর, মো. নাজিম উদ্দিন, সাবেক সচিব খোরশেদ আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মারুফ আহমদ মনসুর।

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়