জীববিজ্ঞান

আলট্রাভায়োলেট রশ্মি তিন ধরনের

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-১৪জ্ঞানমূলক প্রশ্ন১। ওজোন ঢাল কী?উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে অক্সিজেন ওজোনের একটি ঘনস্তর থাকে। একে ওজোন ঢাল বলে।২। শিল্পায়ন কাকে বলে?উত্তর: মানুষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা, যন্ত্রপাতি স্থাপন করাকে শিল্পায়ন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: আলট্রাভায়োলেট রশ্মি কীভাবে জীবদেহের জন্য ক্ষতিকর?উত্তর: আলট্রাভায়োলেট রশ্মি তিন ধরনের UV-A, UV-B, UV-C. এর মধ্যে UV-A এবং UV-B এর পরিমাণ বৃদ্ধি পেলে ত্বকের ক্যানসার হওয়ার ঘটনা বেড়ে যায়। এ ছাড়া UV-B এর কারণে নানা ধরনের চোখের অসুখ, যেমন—ছানি পড়া, চোখের লেন্সের আকৃতি এবং বৃদ্ধদের মধ্যে চোখের দৃষ্টিহীনতা বেড়ে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সংক্রামক রোগের ঘটনা বেড়ে যায়।অধ্যায়-১৫জ্ঞানমূলক প্রশ্ন১। বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।২। হাওর কী?উত্তর: মানুষের তৈরি অথবা প্রাকৃতিকভাবে তৈরি বিস্তীর্ণ জলাশয়, যাতে বছরের সব সময় পানি থাকে, তাকে হাওর বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল