Article
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্নের Article নিয়ে আলোচনা করব।
The-এর ব্যবহার
13. যে Noun দ্বারা পেশা বা বৃত্তি বোঝায়, তার আগে The বসে। যেমন:
Md. Minaj Uddin joined the army in 1993.
14. কোনো Common Noun দ্বারা Superlative-এর গুরুত্ব বোঝালে a/an না বসে বরং The বসে। যেমন:
Shakira is the singer of the day.
15. Adjective দ্বারা সমগ্র জাতি বা বিশেষ কোনো সম্প্রদায় বোঝালে তার আগে The বসে। যেমন:
We should not look down upon the poor.
The rich are not always happy.
The pious are blessed.
16. কোনো কিছুর অংশ বোঝাতে Adjective-এর আগে The বসে। যেমন:
He entered into the thick of the forest.
17. কোনো Common noun দ্বারা Abstract বা গুণগত আদর্শ বোঝাতে তার আগে The বসে। যেমন:
Seeing the sonsy baby, the mother rose in her.
Everybody loves the brave of the country.
18. কোনো Proper Noun-এর আগে Epithet থাকলে ওই Epithetটির আগে বা Nounটির পর The বসে। যেমন:
Alexander the great was a famous warrior.
19. Material Noun-এর আগে The বসে না, কিন্তু কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে Material Noun-এর আগে The বসে। যেমন:
The water of this glass is pure.
The gold of South Africa is precious.
The perfume of France is praiseworthy.
20. Choir, orchestra ও pop group-এর আগে The বসে। যেমন:
Nowadays the Miles is a very popular band in Bangladesh.
21. কতিপয় collective noun আছে, যারা স্বভাবতই plural, এদের আগে The বসে। যেমন:
The elite enjoy the privilege of the State.
The audience applauded the singer.
22. Musical instrument যখন বাজানো অর্থে ব্যবহূত হয়, তখন এর আগে The বসে। যেমন:
Nazmussehar can play the piano sonorously.
23. সংখ্যা প্রকাশক word একটা unit অর্থে ব্যবহূত হলে তার আগে The বসে। যেমন:
He sells mangoes by the hundred/by hundreds [by the hundreds, dozens, scores হবে না]
24. Adjective যুক্ত কতিপয় Proper Noun বা Noun + Preposition + Proper Noun বা Noun-এর আগে The বসে। যেমন:
The National Zoo at Mirpur is visited by thousands of people everyday.
The Fort of Lalbagh is a place of historical interest in Bangladesh.
Article-এর ব্যবহার
1. Proper Noun-এর পূর্বে Article বসে না। যেমন:
X Mr. Mainuddin lived in x Khagrachhary.
2. মনে রাখতে হবে, Article কেবল Noun-এর পূর্বেই বসে। অন্য কোনো Parts of speech-এর পূর্বে বসে না। যদি বসে, তবে বুঝবে যে ওই শব্দটির পর অবশ্যই একটি Noun আছে। যেমন:
Sakib Al Hasan is a great all rounder in the arena of world cricket.
He is x honest. He is a good student.
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা