ইউজিসিতে তিনজন সদস্য নিয়োগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তিনজন পূর্ণাঙ্গ সদস্য নিয়োগ করা হয়েছে। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মোহম্মদ মহব্বত খান, বাণিজ্য অনুষদের শিক্ষক আবুল হাশেম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করেছে।ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এই তিনজনের নিয়োগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। গত আগস্ট থেকে ইউজিসির সদস্যের তিনটি পদ শূন্য ছিল।