২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

কৃষিশিক্ষা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
২২. লবণাক্ত অঞ্চলে ফসল উত্পাদন-কৌশল বলতে কোনটি বোঝায়?
ক. মাটির ছিদ্র নষ্টকরণ খ. জাবড়া প্রয়োগ
গ. কৃষিতাত্ত্বিক ব্যবস্থা
ঘ. বপন পদ্ধতির পরিবর্তন
২৩. খরাপ্রবণ এলাকায় কুল বাগান করা যায় কেন?
ক. কুলগাছ খরা প্রশমিত করে
খ. কুলগাছ খরা সহনশীল বলে
গ. খরায় কুলগাছের ক্ষতি হয় না
ঘ. কুল রবি মৌসুমে হয় বলে
২৪. কোন ক্ষমতার গুণে ফসল প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেয়?
ক. অভিসারী ক্ষমতা খ. অভিযোজন ক্ষমতা
গ. অপসারী ক্ষমতা ঘ. প্রজনন ক্ষমতা
২৫. খরাসহিষ্ণু ফসল কোনটি?
ক. ছোলা খ. গম গ. পাট ঘ. ভুট্টা
২৬. অনাবৃষ্টির সময় ফসল রক্ষার জন্য প্রয়োজন—
i. জাবড়া দেওয়া ii. রাসায়নিক সার দেওয়া
iii. নিড়ানি দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. বন্যাকবলিত এলাকায় ব্রয়লার মুরগি চাষ করা ভালো, কারণ—
i. ব্রয়লার দ্রুত বাড়ে
ii. এক মাস বয়সে বাজারজাত করা যায়
iii. রোগবালাই কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. খরাপ্রবণ এলাকার পুকুরে কোন মাছ চাষ করা যেতে পারে?
ক. কাতলা খ. রুই
গ. সিলভার কার্প ঘ. তেলাপিয়া
২৯. কখন চিংড়ি দুর্বল থাকে?
ক. পোনা মজুতের সময়
খ. ডিম পাড়ার সময়
গ. দৈহিক বৃদ্ধির সময় ঘ. খাবার গ্রহণের সময়
৩০. কত সালে বাংলাদেশ সিডরে আক্রান্ত হয়?
ক. ২০০৫ সালে খ. ২০০৬ সালে
গ. ২০০৭ সালে ঘ. ২০০৮ সালে
৩১. ১৯৯৮ সালের বন্যায় কত লাখ মেট্রিক টন ধান উত্পাদন হ্রাস পায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

অধ্যায়-৫
১. বাংলাদেশে খাদ্যশস্য হিসেবে গমের স্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
২. গম কোন ঋতুর ফসল?
ক. শীতকালীন খ. বর্ষাকালীন গ. শরত্কালীন ঘ. গ্রীষ্মকালীন
৩. ফসল সংগ্রহের জন্য আমাদের কী বিবেচনা করতে হয়?
ক. খাওয়ার উপযুক্ততা খ. পরিবহনে সুবিধা
গ. বাণিজ্যিক পরিপক্বতা ঘ. বীজের পরিপক্বতা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষিশিক্ষা
অধ্যায়-৪
২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. গ ৩১. খ
অধ্যায়-৫
১. খ ২. ক ৩. ঘ

সিনিয়র শিক্ষক (প্রা.), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা