
অধ্যায় ৪
নিচের চিত্রটির আলোকে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৫২. ওপরের পরিবেশে জীবগুলো অনেক দিন বেঁচে থাকার জন্য কোন জিনিসটির অব্যাহত সরবরাহ প্রয়োজন—
ক. আলো খ. পানি
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৫৩. বোতলের ভেতরের পরিবেশে নির্গত হচ্ছে—
i. শামুক হতে কার্বন ডাই–অক্সাইড
ii. জলজ উদ্ভিদ হতে অক্সিজেন
iii. পানি হতে অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. সবাত শ্বসনে কোন অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই–অক্সাইড ও পানি উৎপন্ন করে?
ক. পাইরুভিক অ্যাসিড
খ. এসিটিক অ্যাসিড
গ. অক্সালিক অ্যাসিড
ঘ. সারফিউরিক অ্যাসিড
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫২. গ ৫৩. ক ৫৪. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল