
অধ্যায় ২
১. কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?
ক. ডিভাইস খ. জিপিএস
গ. রিসিভার ঘ. পার্সোনাল ডিজিটাল
২. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ?
ক. সেন্ডারের কাজ
খ. রিসিভারের কাজ
গ. ডিভাইসের কাজ
ঘ. সিগন্যালের কাজ
৩. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?
ক. Spb খ. Kbps
গ. bps ঘ. Mbps
৪. অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি?
ক. ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়
খ. বেশি ডেটা ট্রান্সমিট হয়
গ. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই
ঘ. বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে
৫. কোনটি একমুখী ডেটা প্রবাহ?
ক. সিনক্রোনাস
খ. হাফ ডুপ্লেক্স
গ. আইসোক্রোনাস
ঘ. সিমপ্লেক্স
৬. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
গ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
ঘ. সিমপ্লেক্স ট্রান্সমিশন
৭. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য?
ক. ইনস্টলের খরচ অত্যন্ত বেশি
খ. প্রতিটি বর্ণের সঙ্গে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়
গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি কম
৮. হাফ ডুপ্লেক্স উদাহরণ কোনটি?
ক. রেডিও খ. মোবাইল
গ. টিভি ঘ. ওয়াকিটকি
৯. ব্যান্ডউইথ কী?
ক. ডেটা প্রবাহের হার
খ. ডেটা প্রবাহের মাধ্যম
গ. ডেটা প্রবাহের দিক
ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি
১০. কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিচের কোনটি তৈরি হয়?
ক. কো-এক্সিয়াল খ. টুইস্টেড পেয়ার
গ. রাউটার ঘ. অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ঘ