
অধ্যায় ১
১৪০. বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায়—
i. মোবাইলে
ii. টিভিতে
iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪১. টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক. ৪০ অক্ষর খ. ১৪০ অক্ষর
গ. ২৪০ অক্ষর ঘ. ২৮০ অক্ষর
১৪২. টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল খ. টুইটিং
গ. টুইট ঘ. টুইটাং
১৪৩. টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে, তাদের কী বলা হয়?
ক. Follower খ. Follow
গ. Following ঘ. Customer
১৪৪. বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?
ক. টেলিভিশন খ. তথ্যপ্রযুক্তি
গ. বিনোদন পত্রিকা ঘ. স্মার্টফোন
১৪৫. বিনোদনের কোন ক্ষেত্রটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে?
ক. রেডিও খ. টেলিফোন
গ. কম্পিউটার গেমস
ঘ. সিনেমা
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৪০. খ ১৪১. খ ১৪২. গ ১৪৩. ক ১৪৪. খ ১৪৫. গ