জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এটিএম যন্ত্র থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে সহজেই টাকা উঠানো যায়
এটিএম যন্ত্র থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে সহজেই টাকা উঠানো যায়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৬৩। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?
ক. ফ্যাক্স খ. মোবাইল ফোন গ. এটিএম ঘ. ব্যাংক
৬৪। লিংক কী?

ক. যোগাযোগ খ. ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো ঠিকানা
গ. রিসোর্স ঘ. ইন্টারনেট
৬৫। নাগরিক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে—
i. ইন্টারনেট ii. রেডিও iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬। বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো—
i. টেলিফোন ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭। কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়?
ক. রেডিওতে খ. টেলিভিশনে গ. ফোনে ঘ. ওয়েবসাইটের মাধ্যমে
৬৮। ব্যবসার মূল উদ্দেশ্য কী?
ক. বেশি সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা
খ. কম সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা
গ. বেশি সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
৬৯। কী ব্যবহার করে মজুত নিয়ন্ত্রণ করা সহজ হয়?
ক. অর্থ খ. ব্যবস্থাপনা গ. বিশেষায়িত সফটওয়্যার ঘ. মোবাইল ফোন
৭০। ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি?
ক. স্প্রেডশিট খ. ওয়ার্ড গ. ডেটাবেইস ঘ. উইন্ডোজ
৭১। কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?
ক. এসপিজি খ. পিজিএস গ. এসজিপি ঘ. জিপিএস
৭২। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিসের মাধ্যমে—
i. ইন্টারনেট ii. ওয়েবসাইট iii. ওয়েব পোর্টাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩। EPOS-এর পূর্ণনাম কী?
ক. Electric Power of Sale খ. Electronic Power of Sale
গ. Electronic Point of Sale ঘ. Electronic Point of Step
৭৪। ইপিওএস-এর কাজ কী?
ক. তথ্য সংগ্রহ খ. সার্বক্ষণিক মনিটরিং
গ. সরবরাহ পরিকল্পনা ঘ. ব্যবস্থাপনা
৭৫। উত্পাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?
ক. পণ্য সরবরাহে খ. বাজার বিশ্লেষণে
গ. বিপণনে ঘ. কম খরচে উত্পাদন
৭৬। বিপণনের অন্তর্ভুক্ত হলো—
i. বাজার বিশ্লেষণ ii. তথ্য সংগ্রহ iii. সরবরাহ ও প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-১
৬৩. গ ৬৪. খ ৬৫. ঘ ৬৬. ঘ ৬৭. ঘ ৬৮. ঘ ৬৯. গ ৭০. ক ৭১. ঘ ৭২. ঘ ৭৩. গ ৭৪. খ ৭৫. ঘ ৭৬. ঘ
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা