গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গোলকপুর হাজি আবদুল হাফেজ উচ্চবিদ্যালয় থেকে এবারই প্রথম এসএসসি পরীক্ষায় দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তারা হলো মানবিক বিভাগের রোকসানা আক্তার ও বিজ্ঞান বিভাগের এইচ এম সুলতান মাহমুদ।
প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে এবারই প্রথম দুজন জিপিএ-৫ পেয়ে শুভ সূচনা করেছে।