সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় জিনিস কোনটি?
উত্তর: বিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মহাবিশ্ব।
প্রশ্ন: সৌরজগত্ কী নিয়ে গঠিত?
উত্তর: চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা বস্তু নিয়েই সৌরজগত্।
প্রশ্ন: ছায়াপথে কতসংখ্যক নক্ষত্র থাকে।
উত্তর: ছায়াপথে অসংখ্য নক্ষত্র থাকে।
প্রশ্ন: দিনরাত্রি কেন হয়?
উত্তর: আহ্নিক গতির জন্য দিনরাত্রি হয়।
প্রশ্ন: ঋতু পরিবর্তন কেন হয়?
উত্তর: বার্ষিক গতির জন্য ঋতুর পরিবর্তন হয়।
প্রশ্ন: গ্যাসপিণ্ড কোনটি?
উত্তর: সূর্য একটি বিশাল জ্বলন্ত গ্যাসপিণ্ড।
প্রশ্ন: সূর্যে কোন কোন গ্যাস আছে?
উত্তর: সূর্যে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আছে।
প্রশ্ন: পৃথিবীকে কেন্দ্র করে আকাশে কী ঘুরছে?
উত্তর: পৃথিবীকে কেন্দ্র করে আকাশে চাঁদ ঘুরছে।
প্রশ্ন: সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে।
প্রশ্ন: অমাবস্যা কখন হয়?
উত্তর: চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন অমাবস্যা হয়।
প্রশ্ন: সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি?
উত্তর: সৌরজগতের গ্রহের সংখ্যা আটটি।
প্রশ্ন: বিজ্ঞানের মূল লক্ষ্য কী?
উত্তর: বিজ্ঞানের মূল লক্ষ্য হলো প্রকৃতির বা বস্তু ও ঘটনার বৈশিষ্ট্য জানা, এদের মধ্যে সম্পর্ক উদ্ঘাটন এবং প্রকৃতির নিয়মগুলো আবিষ্কার করা।
প্রশ্ন: বৈজ্ঞানিক তত্ত্ব সমর্থন পায় কখন?
উত্তর: বিজ্ঞান অনেক ঘটনার পূর্বাভাস এবং ব্যাখ্যা দিতে পারে। যদি পরীক্ষার ফল পূর্বাভাসের সঙ্গে মিলে যায়, তাহলে তত্ত্বটি সমর্থন পায়।
প্রশ্ন: চাঁদ ও সূর্য প্রায় সমান দেখায় কেন?
উত্তর: পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের দূরত্বের পার্থক্যের কারণে চাঁদ ও সূর্যকে প্রায় সমান দেখায়।
প্রশ্ন: জ্যোতিষ্ক কাকে বলে?
উত্তর: আকাশে দিনের সূর্য, রাতে চাঁদ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝিকমিক করা আলোক বিন্দুকে একত্রে জ্যোতিষ্ক বলে।
প্রশ্ন: সৌরজগত্ কী?
উত্তর: সূর্য ও তার চারদিকে আবর্তনশীল গ্রহ-উপগ্রহ নিয়ে গঠিত জগেক সৌরজগত্ হলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক