প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

অধ্যায়-৮

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৮ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: নক্ষত্র কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলা হয়। যেমন সূর্য একটি নক্ষত্র। কারণ এর নিজস্ব আলো আছে।
প্রশ্ন: গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তর: গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো—
গ্রহ নক্ষত্র
১। গ্রহের নিজস্ব আলো নেই। ১। নক্ষত্রের নিজস্ব আলো আছে।
২। গ্রহ-নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। ২। নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না।
৩। গ্রহ-নক্ষত্রের তুলনায় বড় হয় না। ৩। নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে।

প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে?
উত্তর: অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ হয়, তাকে গ্যালাক্সি বলে। যেমন সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি।
প্রশ্ন: চাঁদ ও সূর্য সমান দেখায় কেন?
উত্তর: সূর্য পৃথিবী ও চাঁদের চেয়ে অনেক বড়। পৃথিবী আবার চাঁদের চেয়ে অনেক বড়। কিন্তু পৃথিবী থেকে চাঁদের তুলনায় সূর্যের দূরত্ব অনেক বেশি। আর দূরত্বের পার্থক্যের কারণেই চাঁদ ও সূর্য সমান দেখায়।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক