প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৮২

প্রাথমিক বিজ্ঞান

বাংলাদেশে খাদ্য উৎপাদন চল্লিশ বছরে প্রায় তিনগুণ বেড়েছে । ছবি: সোয়েল রানা
বাংলাদেশে খাদ্য উৎপাদন চল্লিশ বছরে প্রায় তিনগুণ বেড়েছে ।  ছবি: সোয়েল রানা

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো'।
অধ্যায়-৯
১. অন্য সব প্রাণী থেকে মানুষের - ভিন্ন।
উত্তর: জীবনধারা।
২. মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছে - বছর আগে। উত্তর: ২০ লাখ।
৩. আগুন জ্বালানো ও আগুন নিয়ন্ত্রণ শিখেছে - হাজার বছর আগে।
উত্তর: ৫০।
৪. - সঙ্গে প্রযুক্তি বদলে যাচ্ছে ও বিকশিত হচ্ছে। উত্তর: সময়ের।

৫. আধুনিক সভ্যতায় - মেনে চলা খুব জরুরি। উত্তর: সময়।

৬. প্রয়োজনবোধ হলো উদ্ভাবনের -।
উত্তর: উত্স।
৭. জ্বর হলে - দিয়ে তাপমাত্রা মাপা হয়।
উত্তর: থার্মোমিটার।
৮. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো -। উত্তর: তথ্যপ্রযুক্তি।

অধ্যায়-১০
১. যন্ত্র, প্রযুক্তি মানুষের - লাঘব ঘটিয়েছে।
উত্তর: কায়িক শ্রমের।
২. তথ্যপ্রযুক্তিতে - হলো কঁাচামাল বা সম্পদ। উত্তর: তথ্য।
৩. তথ্যকে প্রক্রিয়াকরণ করে - প্রাপ্তি হলো উত্পাদন বা আউটপুট।
উত্তর: উন্নততর তথ্য।
৪. তথ্যপ্রযুক্তির অগ্রগতি হলো -।
উত্তর: ছাপাখানার উদ্ভাবন।
৫. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে -।
উত্তর: ইলেকট্রনিক কম্পিউটার।
৬. যেকোনো পরিস্থিতি সম্পর্কে খবর যখন সংগৃহীত হয়, তাকে - বলে।
উত্তর: উপাত্ত বা ডাটা।
৭. উপাত্ত হলো - মতো।
উত্তর: কঁাচামালের।
৮. তথ্য সংগ্রহ করা, তথ্যের প্রক্রিয়া করাকে বলে -। উত্তর: তথ্যপ্রযুক্তি।

অধ্যায়-১১
১. বায়ু আবার বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে-হয়। উত্তর: প্রবাহিত
২. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা-।
উত্তর: এক নয়।
৩. জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের-একটি সামগ্রিক অবস্থা।
উত্তর: আবহাওয়ার।
৪. বাংলাদেশে-মতো সময়ব্যাপী শীত পড়ে। উত্তর: তিন মাসের
৫. - জলবায়ু উষ্ঞ এবং আর্দ্র।
উত্তর: বাংলাদেশের
৬. জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা-। উত্তর: বাড়ে
৭. -আবহাওয়ার একটি নিয়ামক।
উত্তর: জলীয়বাষ্প
৮. আবহাওয়ার আরেকটি নিয়ামক হলো-।
উত্তর: সূর্যের তাপ।

অধ্যায়-১২
১. কোন স্থানের - হঠাত্ পরিবর্তন হয় না।
উত্তর: জলবায়ু
২. পৃথিবীর গড় - ধীরে ধীরে বাড়ছে।
উত্তর: তাপমাত্রা
৩. বাংলাদেশে - এই দুই মাস শীত পড়ে।
উত্তর: পেৌষ ও মাঘ
৪. বৈশাখ মাসে প্রতিবছরই - দেখা যায়।
উত্তর: কালবৈশাখী
৫. বৈশ্বিক উষ্ঞায়নের মূল কারণ বায়ুমণ্ডলে - পরিমাণ বৃদ্ধি।
উত্তর: কার্বন ডাই-অক্সাইডের
৬. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলে-।
উত্তর: বৈশ্বিক উষ্ঞায়ন
৭. বৈশ্বিক উষ্ঞায়নের ফলে পৃথিবীর জলবায়ু-হয়ে যাচ্ছে।
উত্তর: পরিবর্তন ।
অধ্যায়-১৩
১. - হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। উত্তর: সূর্যরশ্মি
২. সব প্রাকৃতিক সম্পদ-নয়।
উত্তর: এক রকম
৩. -এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি।
উত্তর: সেৌরশক্তি
৪. ক্যালকুলেটরে-ব্যবহার করা যায়।
উত্তর: সেৌরশক্তি
৫. সেৌরশক্তির ব্যবহারে - কোনো ক্ষতি হয় না। উত্তর: পরিবেশের
৬. -একটি নির্মল জ্বালানির উত্স।
উত্তর: বায়ু
৭. বায়ুশক্তি কাজে লাগিয়ে-উত্পাদন করা যায়। উত্তর: বিদু্যত্
৮. শক্তি উত্পাদনে ও সেচকাজে-ব্যবহূত হয়। উত্তর: বায়ুকল।

অধ্যায়-১৪
১. প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক - বিরূপ প্রভাব রয়েছে।
উত্তর: জনসংখ্যার
২. - জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
উত্তর: বুদ্ধি ও জ্ঞানের
৩. বাংলাদেশ আয়তনে ছোট হলেও পৃথিবীর মধ্যে একটি - দেশ।
উত্তর: ঘনবসতির
৪. বাংলাদেশে জনপ্রতি জমির পরিমাণ -।
উত্তর: কম
৫. একটি নির্দষ্টি দিনে ঘরে ঘরে গিয়ে লোকের সংখ্যা গণনাকে বলা হয়-।
উত্তর: আদমশুমারি
৬. আদমশুমারি হয় সাধারণত - পর পর।
উত্তর: ১০ বছর
৭. বাংলাদেশের খাদ্য উত্পাদন ৪০ বছরে প্রায় - গুণ বেড়েছে। উত্তর: তিন।
৮. বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমাণে - করতে হচ্ছে। উত্তর: খাদ্য আমদানি
৯. একই জমি বছরে একাধিকবার চাষে জমির - নষ্ট হয়। উত্তর: উর্বরতা
১০. জনসংখ্যা এবং প্রয়োজনের তুলনায় বাংলাদেশে - কম।
উত্তর: ডাক্তার ও নার্স
১১. বাংলাদেশের - সীমিত।
উত্তর: সম্পদ। (শেষ)
শিক্ষক, মডেল স্কুল, ঢাকা