
অধ্যায় ৪
প্রশ্ন: দক্ষ জনশক্তি উন্নয়নের ক্ষেত্রে দুটি করণীয় লেখো।
উত্তর: দক্ষ জনশক্তি উন্নয়নের ক্ষেত্রে দুটি করণীয়:
১. কারিগরি শিক্ষার উন্নয়ন করা
২. বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা।
প্রশ্ন: পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় আমাদের কী করা উচিত?
উত্তর: পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় করণীয়:
১. পরিবেশ দূষণ রোধ করতে হবে, যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়।
২. রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে।
প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো কী কী?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো নিচে দেওয়া হলো:
১. মূলধন
২. প্রাকৃতিক সম্পদ
৩. মানবসম্পদ
প্রশ্ন: আমাদের বৃহৎ জনসম্পদকে কীভাবে কাজে লাগাতে পারি?
উত্তর:
১. দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে।
২. সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করে কাজে লাগানো যায়।