এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

২৩. বদ্বীপ সমভূমি বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে গঠিত?

ক. রংপুর–দিনাজপুর

খ. দিনাজপুর–ফরিদপুর

গ. ফরিদপুর–যশোর

ঘ. যশোর–রংপুর

২৪. নেপালে কখন প্রবল বৃষ্টি হয়?

ক. জুন–অক্টোবর

খ. জুন–সেপ্টেম্বর

গ. মে–অক্টোবর

ঘ. মে–সেপ্টেম্বর

২৫. সাধারণত কত বছর পর একটা বড় ভূমিকম্প হয়?

ক. ৭৭ বছর খ. ৯৭ বছর

গ. ১০০ বছর ঘ. ১২৫ বছর

২৬. বাংলাদেশের জলবায়ু কেমন?

ক. মোটামুটি শীতল ও চরমভাবাপন্ন

খ. মোটামুটি উষ্ণ, শীতল ও চরমভাবাপন্ন

গ. মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন

ঘ. শীতল আর্দ্র ও সমভাবাপন্ন

২৭. জানুয়ারিতে কাঠমান্ডুর তাপমাত্রা কত থাকে?

ক. প্রায় ১০ ডিগ্রি সে.

খ. প্রায় ২০ ডিগ্রি সে.

গ. প্রায় ২৫ ডিগ্রি সে.

ঘ. প্রায় ৩০ ডিগ্রি সে.

২৮. গ্রীষ্মকালে মিয়ানমারের মান্দালয়ের তাপমাত্রা কত বিরাজ করে?

ক. ১৯ খ. ২৭

গ. ৩২ ঘ. ৪৩

২৯. বাংলাদেশের পূর্ব–পশ্চিমের সর্বোচ্চ বিস্তৃতি কত কিলোমিটার?

ক. ৪১০ কি.মি. খ. ৪৪০ কি.মি.

গ. ৪৬০ কি.মি. ঘ. ৭৬০ কি.মি.

৩০. বর্ষাকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে মিয়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?

ক. উত্তর–পূর্ব খ. দক্ষিণ–পূর্ব

গ. উত্তর–পশ্চিম ঘ. দক্ষিণ–পশ্চিম

৩১. প্লাইস্টোসিনকাল বলা হয় কোন সময়কে?

ক. ২৫ হাজার বছর পূর্বের সময়কে

খ. আন্তবরফ গলা সময়কে

গ. ২৫ লাখ বছর পূর্বের সময়কে

ঘ. ৭৫ হাজার বছর পূর্বের সময়কে

৩২. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

ক. জানুয়ারি খ. এপ্রিল

গ. জুন ঘ. সেপ্টেম্বর

৩৩. ভারতের মোট বৃষ্টিপাতের কত অংশ বর্ষাকালে হয়?

ক. ২/৩ খ. ৩/৪

গ. ৪/৫ ঘ. ৫/৬

৩৪. টারশিয়ারী যুগের পাহাড়সমূহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩৫. ভূ–অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?

ক. কেন্দ্র খ. উপকেন্দ্র

গ. উপত্যকা ঘ. চ্যুতি

৩৬. ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত নিচের কোনটি?

ক. চট্টগ্রাম খ. রংপুর

গ. ঢাকা ঘ. খুলনা

৩৭. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত লোক বাস করত?

ক. ৮১৫ জন খ. ৮৭৬ জন

গ. ১০১৫ জন ঘ. ১০৭৬ জন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. ঘ ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল