
অধ্যায় ১০
৬৪. প্রাচীন বাংলায় কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. সামন্ততান্ত্রিক ঘ. মিশ্র
৬৫. কোন আমলে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নেয়?
ক. ব্রিটিশ শাসনামলে
খ. পাকিস্তান আমলে
গ. মুসলিম শাসনামলে
ঘ. মোগল আমলে
৬৬. স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়?
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
৬৭. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট হলো—
i. সর্বোচ্চ মুনাফা অর্জন করা
ii. সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা
iii. উৎপাদনের অবাধ প্রতিযোগিতা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. উৎপাদনের অপরিহার্য উপাদান হলো—
i. মূলধন ii. শ্রম iii. সংগঠন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৬৪. গ ৬৫. খ ৬৬. ক ৬৭. খ ৬৮. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা