বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
১। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান একটি অংশ এ দেশের কোথায় বাস করে?
ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে
খ. ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালীতে
গ. রাজশাহী, দিনাজপুর ও ফেনীতে
ঘ. কিশোরগঞ্জ, নবাবগঞ্জ ও বাগেরহাটে
২। রাখাইনরা কোথায় বাস করে?
ক. সিলেটে খ. কক্সবাজারে
গ. বরগুনায় ঘ. রাঙামাটিতে
৩। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কোন জনগোষ্ঠীর লোক?
ক. আরবীয় খ. মঙ্গোলীয়
গ. ভারতীয় ঘ. ককেশীয়
৪। নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. রেড ইন্ডিয়ান খ. বম
গ. শূদ্র ঘ. বৈশ্য
৫। ময়মনসিংহ অঞ্চলে নিচের কোন ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে?
ক. মণিপুরি খ. খাসি
গ. কোচ ঘ. চাকমা
৬। সিলেট অঞ্চলে নিচের কোন জাতিসত্তার মানুষ বাস করে?
ক. গারো খ. হাজং
গ. মণিপুরি ঘ. মালো
৭। খাসি বা খাসিয়া জনগোষ্ঠীর মানুষ কোথায় বাস করে?
ক. ময়মনসিংহে খ. সিলেটে
গ. বরগুনায় ঘ. চট্টগ্রামে
৮। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায় কারা বসবাস করে?
ক. মণিপুরি খ. রাখাইন
গ. খাসিয়া ঘ. চাকমা
৯। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা কোনটি?
ক. মারমা খ. চাকমা
গ. খাসিয়া ঘ. মণিপুরি
১০। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তার লোক নিচের কোন জেলায় বাস করে?
ক. কক্সবাজার খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি ঘ. সিলেট
১১। নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনগোষ্ঠীর লোক?
ক. ককেশীয় খ. মঙ্গোলীয়
গ. ইরানীয় ঘ. ভারতীয়
১২। বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে?
ক. পশ্চিমবঙ্গে খ. মিজোরামে
গ. তুর্কিস্তানে ঘ. কাবুলে
১৩। অরুণাচল কোথায় অবস্থিত?
ক. ভারতে খ. নেপালে
গ. মিয়ানমারে ঘ. শ্রীলঙ্কায়
১৪। চাকমাদের মুখমণ্ডল কী রকম?
ক. লম্বা খ. মুখে দাগ থাকে
গ. গোলাকার ঘ. খুব কালো
১৫। সূর্যবংশী বর্মণ কী?
ক. একজন বিখ্যাত ব্যক্তির নাম
খ. একজন যোদ্ধার নাম
গ. ক্ষুদ্র জাতিসত্তার নাম
ঘ. একজন বিখ্যাত দেবতা
১৬। চাকমা সমাজের মূল অংশ কোনটি?
ক. সমিতি খ. পরিবার
গ. গ্রাম ঘ. মহল্লা
১৭। কতগুলো চাকমা পরিবার নিয়ে কী গঠিত হয়?
ক. আদাম খ. মৌজা
গ. সমিতি ঘ. ক্লাব
১৮। পাড়ার প্রধানকে কী বলা হয়?
ক. হেডম্যান খ. পণ্ডিত
গ. চেয়ারম্যান ঘ. পাড়াগুরু
১৯। কতগুলো পাড়া নিয়ে কী গঠিত হয়?
ক. বড় পাড়া খ. মৌজা
গ. সমিতি ঘ. ক্লাব
২০। হেডম্যানের কাজ হলো মৌজার—
ক. শান্তিশৃঙ্খলা রক্ষা করা
খ. শিক্ষার সুযোগ নিশ্চিত করা
গ. চুরি বন্ধ করা
ঘ. নারী নির্যাতন বন্ধ করা
২১। চাকমাদের কয়েকটি মৌজা নিয়ে কী গঠিত হয়?
ক. চাকমা সার্কেল খ. চাকমা সংঘ
গ. চাকমা ক্লাব ঘ. চাকমা সমিতি
২২। চাকমা সার্কেলের প্রধান হলেন—
ক. চাকমা রানি খ. চাকমা রাজা
গ. চাকমা বাদশাহ
ঘ. চাকমা সম্রাট
২৩। চাকমা সমাজে রাজার পদটি হলো—
ক. নির্বাচনভিত্তিক খ. বংশানুক্রমিক
গ. পাড়ার সিদ্ধান্ত মোতাবেক
ঘ. মৌজার সিদ্ধান্ত মোতাবেক।
# বাকি অংশ ছাপা হবে শনিবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১১
১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ক ২২.খ ২৩. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর