
ক্রিয়াপদের চলিত রূপ
প্রশ্ন: সবাইকে শ্রদ্ধা করিতে হইবে
উত্তর: সবাইকে শ্রদ্ধা করতে হবে।
প্রশ্ন: তারা ট্রেনে চাপিয়া চট্টগ্রামে বেড়াইতে গেল
উত্তর: তারা ট্রেনে চেপে চট্টগ্রামে বেড়াতে গেল
প্রশ্ন: ঘুরিয়া ঘুরিয়া দেশ দেখিব।
উত্তর: ঘুরে ঘুরে দেশ দেখব।
প্রশ্ন: ভালো কাজ করিবার ইচ্ছা থাকা দরকার।
উত্তর: ভালো কাজ করার ইচ্ছা থাকা দরকার।
প্রশ্ন: টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবে।
উত্তর: টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।
প্রশ্ন: কুমোরেরা নানা রকমের পাত্র বানাইতেছে।
উত্তর: কুমোরেরা নানা রকমের পাত্র বানাচ্ছে।
প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।
প্রশ্ন: মেলায় গিয়া অনেক কিছু দেখিলাম।
উত্তর: মেলায় গিয়ে অনেক কিছু দেখলাম।
প্রশ্ন: শহরের কাকগুলো ঝাঁক বাঁধিয়া ডাকে
উত্তর: শহরের কাকগুলো ঝাঁক বেঁধে ডাকে।
প্রশ্ন: পাখিদের কিচিরমিচির শুনিতে শুনিতে আমাদের ঘুম ভাঙে।
উত্তর: পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙে।
প্রশ্ন: তাহাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হইবে না।
উত্তর: তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হবে না।
প্রশ্ন: তাহারা বুঝিতে পারিয়াছিল তাহাদের পরাজয় অবধারিত।
উত্তর: তারা বুঝতে পেরেছিল তাদের পরাজয় অবধারিত
বাকি অংশ ছাপা হবে আগামীকাল