
ক্রিয়াপদের চলিত রূপ
প্রশ্ন: খেলা শেষে দর্শকরা ফিরিয়া গেল।
উত্তর: খেলা শেষে দর্শকরা ফিরে গেল।
প্রশ্ন: সুজন জীবনে বড় কিছু করিতে পারে।
উত্তর: সুজন জীবনে বড় কিছু করতে পারে।
প্রশ্ন: আমরা গতকাল পোড়ামাটির কাজ দেখিতে গিয়াছিলাম।
উত্তর: আমরা গতকাল পোড়ামাটির কাজ দেখতে গিয়েছিলাম।
প্রশ্ন: আমার চোখ পড়িল অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে।
উত্তর: আমার চোখ পড়ল অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে।
প্রশ্ন: আমরা দুটি শখের হাঁড়ি কিনিলাম।
উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম।
প্রশ্ন: কিশোর আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে খুব মজা হইল।
উত্তর: কিশোর আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে খুব মজা হলো।
প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।
প্রশ্ন: বালকেরা মাঠে খেলিতেছে।
উত্তর: বালকেরা মাঠে খেলছে।
প্রশ্ন: গ্রামে পাখির কিচিরমিচির ডাক শুনিয়া সকালে ঘুম ভাঙে।
উত্তর: গ্রামে পাখির কিচিরমিচির ডাক শুনে সকালে ঘুম ভাঙে।
প্রশ্ন: এত রাতে চেঁচামেচি করিও না।
উত্তর: এত রাতে চেঁচামেচি করো না।
প্রশ্ন: তানিমকে ডাকিয়া আনো।
উত্তর: তানিমকে ডেকে আনো।
প্রশ্ন: শব্দদূষণে আমাদের শ্রবণশক্তি কমিয়া যায়।
উত্তর: শব্দদূষণে আমাদের শ্রবণশক্তি কমে যায়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল