সপ্তম শ্রেণির পড়াশোনা

বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

সবার আমি ছাত্র

১. ‘সবার আমি ছাত্র’ কবিতায় কে কবিকে উদার হাতে শিক্ষা দেয়?

ক. সাগর খ. খোলা মাঠ

গ. বাতাস ঘ. আকাশ

২. কবি সুনির্মল বসু কার কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন?

ক. সাগর খ. পাহাড়

গ. আকাশ ঘ. বায়ু

৩. সাগর তার বুকে রত্নভান্ডার ধারণ করে নীরবে কী করে যায়?

ক. ত্যাগ স্বীকার খ. ঋণ স্বীকার

গ. মানবকল্যাণ ঘ. উপকার

৪. নিচের কোনটি গতিময়?

ক. ঝরনা খ. বায়ু

গ. সাগর ঘ. সূর্য

৫. কবি সুনির্মল বসুকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় কে?

ক. দেশলাই খ. চাঁদ

গ. সূর্য ঘ. আগুন

৬. ‘সবার আমি ছাত্র’ কবিতায় আমরা কার থেকে কাজে দৃঢ় থাকার শিক্ষা গ্রহণ করতে পারি?

ক. নদী খ. পাথর

গ. মাটি ঘ. পাহাড়

৭. ‘সবার আমি ছাত্র’ কবিতায় মানব চরিত্রের কোন গুণের উল্লেখ আছে?

ক. ভীরুতা খ. শিষ্টাচার

গ. কোমলতা ঘ. উদার

৮. ‘সবার আমি ছাত্র’ কবিতায় আপন বেগে চলতে কে শিক্ষা দেয়?

ক. চাঁদ খ. নদী

গ. বায়ু ঘ. সমুদ্র

৯. সুনির্মল বসুকে চাঁদ কী কথা শেখায়?

ক. সরস কথা বলতে

খ. খাঁটি কথা বলতে

গ. সত্য কথা বলতে

ঘ. মধুর কথা বলতে

১০. সবার আমি ছাত্র কবিতায় কবিকে কে ইঙ্গিত শিক্ষা দেয়?

ক. নদী খ. সাগর

গ. বাতাস ঘ. আকাশ

১১. ‘সবার আমি ছাত্র’ কবিতানুযায়ী আমাদের অন্তর কিসের মতো হোক?

ক. নির্মল সতেজ

খ. দিল খোলা

গ. ফুলের মতো কোমল

ঘ. রত্ন-আঁকর

১২. সুনির্মল বসু কার কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন?

ক. ঝরনা খ. মাটি

গ. আকাশ ঘ. নদী

১৩. ‘সবার আমি ছাত্র’ কবিতায় মাটির কাছ থেকে আমরা কী শিখতে পাই?

ক. স্থিরতা খ. সহিষ্ণুতা

গ. কঠোরতা ঘ. উদারতা

সঠিক উত্তর

সবার আমি ছাত্র: ১. ঘ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল