
২৫১. ‘বাংলাদেশ চিরজীবী হোক’—এটি কী ধরনের বাক্য?
ক. হ্যাঁ–বোধক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. বিবৃতিমূলক বাক্য
ঘ. অনুজ্ঞাবাচক বাক্য
২৫২. পদ তৈরির সূত্র: পদ = ?+? ।
নিচের কোনটি সঠিক?
ক. শব্দ + বিভক্তি
খ. শব্দ + বাক্য
গ. বাক্য + বিভক্তি
ঘ. শব্দ + সন্ধি
২৫৩. ‘কাল আসতে ভুল করবে না কিন্তু’—এটি কী ধরনের বাক্য?
ক. হ্যাঁ–বোধক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. বিবৃতিমূলক বাক্য
ঘ. অনুজ্ঞাবাচক বাক্য
২৫৪. শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. দ্বিরুক্ত খ. সমশব্দ
গ. বাগর্থ ঘ. প্রতিশব্দ
২৫৫. শব্দ ও বাক্যের অর্থের আলোচনা করাকে কী বলে?
ক. বাগধারা খ. বানান
গ. বাগর্থ ঘ. অভিধান
২৫৬. দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কী বলে?
ক. সমশব্দ খ. সমার্থক শব্দ
গ. বিকল্প শব্দ ঘ. রূপক
২৫৭. সমশব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ
খ. সমার্থ শব্দ
গ. সমোচ্চারিত শব্দ
ঘ. রূপক
২৫৮. ‘কুল’-এর সমশব্দ কী?
ক. কল খ. কাল
গ. বরই ঘ. কূল
২৫৯. ‘কৃতি’-এর সমশব্দ কী?
ক. ভালো খ. মেধাবী
গ. মেধা ঘ. কাজ
২৬০. যেসব শব্দ সমান বা একই শব্দ প্রকাশ করে তাকে কী বলে?
ক. বিকল্প শব্দ
খ. সমার্থক শব্দ
গ. সমোচ্চারিত শব্দ
ঘ. রূপক
সঠিক উত্তর: ২৫১.ঘ ২৫২.ক ২৫৩.ঘ ২৫৪.গ ২৫৫.গ ২৫৬.ক ২৫৭.গ ২৫৮.ঘ ২৫৯.ঘ ২৬০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা