
নাটক: বহিপীর
১. ‘Drama’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. Dracim খ. Dramia
গ. Dracinate ঘ. Dracin
২. ‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকের রচয়িতা কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. মীর মশাররফ হোসেন
গ. গিরিশচন্দ্র ঘোষ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৪. ‘বহিপীর’ নাটকে কোন ঋতুর উল্লেখ রয়েছে?
ক. বর্ষা খ. হেমন্ত
গ. শরৎ ঘ. শীত
৫. ‘বহিপীর’ নাটকে বজরাটি কোন দিকে খোলা?
ক. মঞ্চের দিকে খ. দর্শকের দিকে
গ. ডান দিকে ঘ. বাম দিকে
৬. হাতেম আলির মুখে কিসের ছাপ?
ক. চিন্তার খ. আনন্দের গ. সুখের ঘ. বিষাদের
৭. বজরার সামনের পাটাতনের যে দৃশ্য ফুটে উঠেছে—
i. এক চাকর মসলা পিষছে
ii. মাঝি আপন মনে দড়ি পাকাচ্ছে
iii. হকিকুল্লাহ্ হুঁকা টানছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
নাটক: বহিপীর: ১. ঘ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা