
নেকলেস
৩২. মসিঁয়ে তার স্ত্রীকে পোশাক কিনতে কত ফ্রাঁ দিয়েছিল?
ক. তিন শ খ. চার শ
গ. পাঁচ শ ঘ. ছয় শ
৩৩. মাদাম লোইসেল নিজেকে সজ্জিত করত না কেন?
ক. ব্যস্ত থাকায় খ. সামর্থ্য না থাকায়
গ. অপছন্দ করায় ঘ. সুন্দর হওয়ায়
৩৪. স্ত্রীর কথায় মসিঁয়ে মনে দুঃখ পাওয়ার কারণ হলো—
ক. অবাধ্য স্ত্রী খ. আর্থিক ক্ষতি
গ. দারিদ্রতা ঘ. কটু কথা
৩৫. মাদাম লোইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। এখানে ‘উদ্বিগ্ন’ কথাটি দ্বারা বুঝানো হয়েছে—
ক. দুশ্চিন্তাগ্রস্ত খ. প্রলুদ্ধ
গ. অনুপ্রাণিত ঘ. সন্দেহজনিত
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার।
৩৬. উদ্দীপকের ভাবার্থ তোমার পঠিত কোন রচনার আবহ প্রকাশে নৈকট্যপূর্ণ?
ক. আহ্বান খ. নেকলেস
গ. বিড়াল ঘ. মাসি-পিসি
৩৭. উক্ত নৈকট্যের স্বরূপ—
i. সুখ একটি আপেক্ষিক বিষয়
ii. সুখ সাধনায় পাওয়া যায় না
iii. সুখের ভাবনা হৃদয় ভার বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৮. ‘চমৎকার’ শব্দটির সঠিক প্রয়োগ হয়নি কোন বাক্যে?
ক. বাবা ছেলেকে চমৎকার বকুনি দিলেন
খ. মা আমাকে চমৎকার উপহার দিলেন
গ. মেয়েটির হাতের লেখা চমৎকার
ঘ. ছেলেটি চমৎকার ছবি এঁকেছে
৩৯. ‘নেকলেস’ গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কী?
ক. অহংকারের অহমিকা
খ. দাম্ভিকতার পরিণাম
গ. জীবনের রূঢ় বাস্তবতা
ঘ. বিলাসিতার পরিণাম
৪০. লোইসেলের জীবনে প্রকৃত জীবনবাস্তবতা ফুটে উঠেছে কখন?
ক. বল নাচের অনুষ্ঠানে যোগদান
খ. ফোরস্টিয়ারে সঙ্গে সাক্ষাতের পর
গ. নেকলেস হারিয়ে ফেলার পর
ঘ. ধারদেনা পরিশোধের পর
সঠিক উত্তর
নেকলেস: ৩২.খ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. গ