ষষ্ঠ শ্রেণির পড়াশোনা: বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্র

.

মিনু
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের ‘মিনু’ গল্পের ওপর আলোচনা করব।
১. মিনুর সই কে?
ক. চাঁদ খ. সূর্য গ. গ্রহ ঘ. তারা
২. ‘মিনুর বাবা অনেক দূরদেশে আছে’—এখানে দূরদেশে বলতে বোঝানো হয়েছে—
ক. ইউরোপ খ. মধ্যপ্রাচ্য
গ. পরপার ঘ. অচিনপুর
৩. বনফুল-এর প্রকৃত নাম কী?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবু বকর সিদ্দিক
৪. মিনু বোবা হওয়ায় যোগেন বসাকের কী সুবিধা হয়েছে?
ক. কথা কম বলতে হয়
খ. নীরবতা থাকে
গ. কথা কম শুনতে হয়
ঘ. মিনু শুধু নীরবে কাজ করে
৫. কে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়?
ক. পিসিমা খ. মিনু
গ. যোগেন বসাক ঘ. টুনু
৬. মিনুর কী দরকার হয় না?
ক. সবকিছু দেখার
খ. সব কাজ করার
গ. সব কথা শোনার
ঘ. সব কথা বলার
৭. সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না এমন সব জিনিস মিনু কী দিয়ে সৃষ্টি করেছে?
ক. ছবি এঁকে খ. ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে
গ. বুদ্ধি দিয়ে ঘ. অভিজ্ঞতার আলোকে
৮. মিনুর জগত্—
ক. সৃষ্টির জগত্ খ. চোখের জগত্
গ. বাস্তব জগত্ ঘ. ভাবনার জগত্
৯. বাবা কোথায় বলে মিনুর বিশ্বাস?
ক. মাসিমার বাড়িতে
খ. দূর-বিদেশে গ. শহরে
ঘ. গ্রামের বাড়িতে
১০. মিনুর নিজের ঘরটি কেমন?
ক. অনেক গোছানো
খ. মাঝারি
গ. বড় ঘ. ছোট্ট
১১. মিনুর অন্তরের ভেতরে কার জন্য প্রতীক্ষা?
ক. পিসিমার জন্য খ. মাসিমার জন্য
গ. বাবার জন্য ঘ. মায়ের জন্য
১২. বনফুলের ‘মিনু’ গল্পের কেন্দ্রীয় চরিত্র মিনু—
ক. পিতৃহীন খ. পিতৃ-মাতৃহীন
গ. মাতৃহীন ঘ. বান্ধবহীন
১৩. মিনু কার বাড়িতে থাকে?
ক. বাবার বন্ধুর খ. ভাইয়ের
গ. পিসিমার ঘ. মাসিমার
১৪. মিনুর বয়স কত?
ক. দশ বছর খ. এগারো বছর
গ. বারো বছর ঘ. তেরো বছর
১৫. মিনুর পিসেমশাই কে?
ক. যোগেন বসাক খ. কানাই লাল
গ. অতুল সেন ঘ. হরলাল রায়
১৬. মিনু সব বুঝতে পারে কীভাবে?
ক. ছবি দেখে খ. ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে
গ. লেখার মাধ্যমে ঘ. আকার-ইঙ্গিতে
১৭. দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে কে?
ক. পিসিমা খ. গদাই গ. মিনু ঘ. শানু
১৮. মিনু কখন ঘুম থেকে ওঠে?
ক. সূর্যোদয়ের পর খ. ভোর ছয়টায়গ. ভোর পাঁচটায় ঘ. ভোর চারটায়
১৯. শুকতারা হচ্ছে—
ক. উপগ্রহ খ. নক্ষত্র
গ. গ্রহ ঘ. ধূমকেতু
২০. সূর্যোদয়ের আগে শুকতারা কোন আকাশে দেখা যায়?
ক. দক্ষিণ আকাশে খ. উত্তর আকাশে
গ. পশ্চিম আকাশে ঘ. পূর্ব আকাশে
২১. বৈজ্ঞানিকের চোখে শুকতারা কী?
ক. বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ
খ. দিবা অবসানের অন্ধকার
গ. পরিচিত বন্ধু
ঘ. নিশাবসানের আলোক দূত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
মিনু
১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. ক
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা