বাংলা ১ম পত্র

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পাছে লোকে কিছু বলে৬। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সংশয়ে কী টলে?ক. সংকল্প খ. সন্দেহ গ. সিদ্ধান্ত ঘ. হতাশা৭। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ভীতির কবলে কী মরে?ক. লজ্জা খ. শক্তি গ. চিন্তা ঘ. স্নেহ৮। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি লিখেছেন কোন কবি?ক. সুফিয়া কামাল খ. কামিনী রায় গ. জাহানারা ইমাম ঘ. বেগম রোকেয়া৯। ‘সংশয়’ অর্থ কী?ক. সন্দেহ খ. দ্বিধা গ. ভয় ঘ. সবগুলো১০। ‘পাছে লোকে কিছু বলে’ কোন ধরনের রচনা?ক. কবিতা খ. ছড়া গ. কাহিনি কবিতা ঘ. নাটিকা১১। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীর মন থেকে কী দূর হবে?ক. ভয় খ. পরাজয় গ. সংকোচ ঘ. উৎপ্রেক্ষা১২। কোন কাজ করতে গিয়ে কেউ কেউ অনেক সময় কী হয়?ক. সংকল্পবদ্ধ হয় খ. দ্বিধাগ্রস্ত হয় গ. অনুপ্রাণিত হয় ঘ. বাধাগ্রস্ত হয়১৩। ‘আঁখি’ শব্দের সবচেয়ে পরিচিত সমার্থ শব্দ কোনটি?ক. চোখ খ. অক্ষি গ. নয়ন ঘ. চক্ষু ১৪। বরিশালের বাসন্ডা গ্রামের সাথে কবি কামিনী রায়ের সম্পর্ক কী?ক. কর্মস্থল খ. শিক্ষালয় গ. স্মৃতিবিজড়িত স্থান ঘ. জন্মস্থান১৫। কবি কামিনী রায় নিজের আঁখিকে শুষ্ক রাখেন—ক. স্বচ্ছ নয়নের জলে খ. কাতর নয়নের জলে গ. মলিন নয়নের জলে ঘ. উদাসীন নয়নের জলে ১৬। কবি কামিনী রায় আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যান?ক. ছোট হওয়ার ভয়ে খ. সাহায্য করার ভয়ে গ. সমালোচনার ভয়ে ঘ. রোগাক্রান্ত হওয়ার ভয়ে১৭। মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কবি কামিনী রায় কেন দলের সঙ্গে মিশতে পারেন না?ক. সহযোগিতার ভয়ে খ. দুর্বলতার কারণে গ. হতাশার কারণে ঘ. ভয়ভীতির কারণে১৮। মনের দৃঢ় ইচ্ছগুলো কেন পূরণ হয় না?ক. দ্বিধার কারণে খ. চিন্তার কারণে গ. হতাশার কারণে ঘ. ভীরুতার কারণে ১৯। কবি কামিনী রায় রচনা করেছেন—ক. মানবধর্ম কবিতাটি খ. পাছে লোকে কিছু বলে গ. বঙ্গভূমির প্রতি কবিতাটি ঘ. নারী কবিতাটি২০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহূত ভাষা হচ্ছে—ক. চলিত খ. সাধু গ. চলিত ও সাধু ঘ. আঞ্চলিক২১। কোন কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণ— ক. অর্থের অভাবে খ. লোকলজ্জা গ. স্বাধীনতাহীনতা ঘ. সংকল্প২২। ‘কাজ’ কোন জাতীয় শব্দ?ক. তৎসম খ. অর্ধতৎসম গ. তদ্ভব ঘ. দেশি২৩। কবি কামিনী রায়ের কবিতার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য?ক. ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব খ. মাইকেল মধুসূদন দত্তের প্রভাবগ. লালন শাহের প্রভাব ঘ. রবীন্দ্রনাথের প্রভাব২৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত? ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা খ. পরোপকারিতা গ. স্বাধীন চিন্তা ঘ. সাহসিকতা২৫। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মূল লক্ষ্য হচ্ছে—ক. সংকল্পহীনতা খ. নিঃসংকোচে পথ চলা গ. সংশয়ে টলা ঘ. সমালোচনাকে ভয় করা২৬। ‘হূদয়ে বুদবুদ মত, উঠে শুভ্র চিন্তাকত’ এখানে শুভ্র কথাটি কী অর্থে ব্যবহূত হয়েছে?ক. সাদা খ. তুষার গ. পরিষ্কার ঘ. কোমল২৭। সন্ধির নিয়মের ‘সংকল্প’ শব্দটির সঠিক বিশ্লেষণ হিসেবে কে কোনটি গ্রহণযোগ্য?ক. সং+কল্প খ. সংক+ল্প গ. সম+কল্প ঘ. সংকল+প২৮। কবি কামিনী রায়ের জন্ম পরিচয় পাওয়া যায় কোন সালের মধ্যে?ক. ১৮৬৪-১৯৩৩ খ. ১৮৮৬-১৯৩৩ গ. ১৮৩৩-১৯৩৩ ঘ.১৮৬৪-১৯৬৪২৯। কবিতার প্রধান বাহন—ক. বক্তব্য খ. ভাব গ. ভাষা ঘ. মন্তব্য৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কোন ছন্দে লিখিত?ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর।বাংলা: সঠিক উত্তরপাছে লোকে কিছু বলে: ৬. ক ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল