বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
পদের শ্রেণিবিভাগ
২২. ভাববাচক বিশেষ্যর উদাহরণ কোনটি?
ক. সংঘ খ. মালা গ. গীতাঞ্জলি ঘ. দর্শন
২৩. অর্থের দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৪. অর্থের দিক থেকে ক্রিয়াপদ কোন দুই প্রকার?
ক. সমাপিকা ও ণিজন্ত খ. অসমাপিকা ও ণিজন্ত
গ. অকর্মক ও দ্বিকর্মক ঘ. সমাপিকা ও অসমাপিকা
২৫. শব্দ বা পদের মূল অর্থময় অংশকে কী বলে?
ক. প্রকৃতি খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. অনুসর্গ
২৬. শব্দ বিভক্তি কত প্রকার?
ক. ছয় খ. সাত গ. আট ঘ. নয়
২৭. কোন শব্দটি ক্রিয়া বিভক্তিযোগে গঠিত?
ক. মানুষের খ. তোমাকে গ. লোকে ঘ. পড়ি
২৮. বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক. প্রকৃতি খ. প্রাতিপদিক গ. ধ্বনিমূল ঘ. ধাতু
২৯. নাম প্রকৃতির সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কী বলে?
ক. এ-বিভক্তি খ. য়-বিভক্তি
গ. শব্দবিভক্তি ঘ. ক্রিয়াবিভক্তি
৩০. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
ক. প্রকৃতি খ. ধাতু গ. ব্যুত্পত্তি ঘ. পরপদ
৩১. ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কী বলে?
ক. ক্রিয়াবিভক্তি খ. য়-বিভক্তি
গ. শব্দবিভক্তি ঘ. প্রত্যয়
৩২. অর্থবোধক ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. প্রকৃতি খ. প্রত্যয় গ. শব্দ ঘ. বাক্য
৩৩. পদ বলা হয়—
ক. বর্ণসমষ্টিকে খ. বিভক্তিযুক্ত শব্দকে
গ. অক্ষরসমষ্টিকে ঘ. ধ্বনিসমষ্টিকে
৩৪. ধাতুর পরে বিভক্তিযোগে যে পদ তৈরি হয় তাকে কী বলে?
ক. কৃদন্ত পদ খ. ক্রিয়াপদ
গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
৩৫. বিশেষ্য পদ কোনটি?
ক. অগ্র খ. অগ্রিম গ. অগ্রজ ঘ. অগ্রগতি
৩৬. কোনটি প্রযোজক ক্রিয়া?
ক. সাইরেন বেজে উঠল খ. লোকটি কেঁদে ফেললেন
গ. দাদু চশমা পরেন
ঘ. তিনি ছাত্রদের ব্যাকরণ পড়ান
৩৭. অসমাপিকা ক্রিয়া কোনটি?
ক. করল খ. চলল গ. করলে ঘ. বলল
৩৮. ‘আলস্য’ কোন প্রকারের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক ঘ. গুণবাচক
৩৯. বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক. কর্তৃপদ খ. কর্মপদ গ. ক্রিয়াপদ ঘ. বিশেষ্য পদ
৪০. পদ কত প্রকার?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৪১. কোনটি সমষ্টিবাচক বিশেষ্যর উদাহরণ?
ক. পদ্মা বাংলাদেশের বড় নদী
খ. ভালো ছাত্র পাস করবেই
গ. মানুষটি ক্ষুধায় কাতর
ঘ. ইংরেজ নৌবহর বিখ্যাত
৪২. যে-সে, যা-তা ইত্যাদি কোন ধরনের সর্বনাম?
ক. অনির্দেশক খ. পুরুষবাচক
গ. আত্মবাচক ঘ. সাপেক্ষ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
পদের শ্রেণিবিভাগ
২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. ক ৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. গ ৪০. গ ৪১. ঘ ৪২. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা